Main Menu

বিশ্বম্ভরপুরে নারীর কঙ্কাল চুরি!

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কবর থেকে প্রয়াত এক নারীর কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার পুরানগাঁও গ্রামের নিহতের ছেলে শাহজাহান বাদী হয়ে কঙ্কাল চুরিতে জড়িত সন্দেহে ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী সাহেরা বেগম (৪৭)’র ওপর মাস ছয়েক পুর্বে বজ্রপাত পড়লে তিনি মৃত্যু বরণ করেন।’ মৃত্যুর পর গ্রামের পঞ্চায়েতি কবর স্থানে তাকে দাফন করা হয়।’
এদিকে ওই নারীর মৃত্যুর পর পরই তার পরিবারের লোকজনকে একটি সংঘবদ্ধ চক্র অর্থের প্রলোভন দেখিয়ে কঙ্কাল বিক্রির জন্য চাঁপ দিতে থাকে। নিহতের পরিবারের লোকজন তাতে সাড়া না দেয়ায় ওই চক্রের সদস্যরা সংঘবদ্ধ হয়ে গত বুধবার রাতের কোন এক সময় কবরস্থানে প্রবেশ করে ওই নারীর কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
নিহতের ছেলে শাহজাহান রবিবার সন্ধ্যায় জানান, গ্রামের ওই চক্রটি বেশ কিছুদিন ধরেই কঙ্কালটি চুরির পাঁয়তারা করে আসছিলো, আমরা কয়েকমাস কবরস্থানে পাহাড়া দিয়েও রেখেছিলাম। কিন্তু গত বৃহস্পতিবার সকালে কবরস্থানে গিয়ে দেখি কবরটি খুঁড়ে আমার মায়ের কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, ওই চক্রের মুল হোতা গ্রামের বাছির মিয়া সহ ৫ জন লোক আমার মায়ের কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলার পুরানগাঁও গ্রামের বাছির মিয়া বলেন, আমার বিরুদ্ধে কঙ্কাল চুরির অভিযোগটি মিথ্যা, আমি এ ধরণের কাজের সাথে জড়িত নই।
বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) নবগোপাল দাস রবিবার সন্ধ্যায় অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed