বিএনপির মনোনয়ন ফিরিয়ে দিলেন মহিউস সুন্নাহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিএনপি নেতা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে চুড়ান্ত মনোনয়ন দিলেও বিএনপির দেয়া দলীয় মনোনয়ন ফিরিয়ে দিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকার ভোটারদের নিয়ে বৈঠক করে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস দলীয় প্রার্থী হিসেবে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। সেই সাথে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলেও জানান।
এ বিষয়ে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস বলেন, বিএনপি থেকে তাকে মনোনয়ন প্রদান করা হলেও এলাকাবাসী তাকে দলীয় প্রতিকে নির্বাচন না করতে প্রস্তাব করেন। এর পরিপেক্ষিতে তিনি বিএনপির দলীয় প্রতিকে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি দলের মনোনয়ন ফিরিয়ে দিচ্ছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি জানান, উপজেলা ও পৌর বিএনপি সর্বসম্মতভাবে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে মনোনয়ন দিলেও তার এলাকাবাসীর জন্য তিনি এ মনোনয়ন ফিরিয়ে দিয়েছেন। এ অবস্থায় শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিএনপির মনোনয়নের ব্যাপারে জরুরী বৈঠক করবে স্থানীয় বিএনপি। ওই বৈঠকে নেতৃবৃন্দ নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এর আগে গত বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে চুড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।
সভায় ১৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হলেও আলোচনার এক পর্যায়ে নাম এসে ঠেকে ৮ জনে। মধ্যরাত পর্যন্ত আলোচনার পর অবশেষে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে সমর্থন করে বাকি ৭ জন তাদের নাম প্রত্যাহার করে নেন।
প্রসঙ্গত, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১ মে মৃত্যু বরণ করলে শূন্য হওয়া মেয়র পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সোমবার সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌররসভার উপনির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৯ সেপ্টেম্বর; ১০ সেপ্টেম্বর বাছাই; ১৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed