চাঁপাইনবাবগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে র্যাব।
নিহত আবুল হোসেন বাবু (৩৫) উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলমের ছেলে।
র্যাবের ভাষ্য, আবুল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় ৮টি মাদক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানায় র্যাব-৫।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনাস্থলের একটি আম বাগানে ৪/৫ জন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন খবরের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে র্যাবের প্রতি গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে।
‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হবার কথাও জানিয়েছে র্যাব।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed