জকিগঞ্জে ডিবি পরিচয়ে ডাক্তারকে তুলে নেয়ার অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে ডিবি পরিচয় দিয়ে এক চিকিৎসককে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই চিকিৎসক হলেন উপজেলার উত্তর কসকনকপুর (ব্রাক্ষণগ্রাম) গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানের ছেলে ডা. মাহফুজুল আলম (৩০)।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ডা. মাহফুজুল আলমকে তাঁর নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তুলে নিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করে ডা. মাহফুজ আলমের মামা জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল জানান, বৃহস্পতিবার দিনের বেলায় ৩ জন লোক ডিবি পরিচয় দিয়ে কালিগঞ্জ বাজারে মাহফুজের চেম্বারে এসে তাঁর মোবাইল নাম্বার নিয়ে যায়। দিন পেরিয়ে রাত সাড়ে ১০ টার দিকে আবার একটি গাড়ী নিয়ে বাড়ীতে এসে কথা বলার জন্য মাহফুজকে বের করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর ডিবি পুলিশের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলেও তারা ডা. মাহফুজুল আলমকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি আরও জানিয়েছেন, তার ভাগ্না ডা. মাহফুজুল আলম বৃহস্পতিবারের প্রকাশিত ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
২ ছেলে ২ মেয়ের জনক ডা. মাহফুজ সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ শেষ করেন। প্রায় ৩ বছর আগে তিনি নিজ উদ্যোগে হেলিকপ্টার বানানোর চেষ্টা করে এলাকায় বেশ আলোচিত হয়েছিলেন। ডা. মাহফুজকে অক্ষত অবস্থায় ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন।
ডা. মাহফুজ আলমকে একটি সোনালী রংয়ের হাইয়েস মাইক্রোবাসে করে ৬/৭ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে তুলে নিয়ে যায় বলে জানিযেছেন পরিবারের লোকজন। কিন্তু তাদের পরনে ডিবি পুলিশের কোন পোশাক ছিলো না।
এদিকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ডা. মাহফুজুল আলমের কোন সন্ধান পায়নি তার পরিবার।
এ ব্যাপারে ডিবি পুলিশের কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার জকিগঞ্জে ডিবি পুলিশের কোন অভিযান হয়নি। আমার জানা মতে ডিবি পুলিশ জকিগঞ্জ থেকে কাউকে আটক করেনি। ‘
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, এ খবর পাওয়া মাত্র জকিগঞ্জের সাথে সংযুক্ত সকল সড়কে চেক পোষ্ট বসানো হয়েছে। এছাড়া সিলেট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ডিবিসহ সংশ্লিষ্টদেরকেও বিষয়টি জানানো হয়েছে। তবে ডিবি পুলিশ জকিগঞ্জে এ ধরনের অভিযানে আসেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed