গোলাপগঞ্জে মেয়র পদে আ.লীগের প্রার্থী পাপলু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে জাকারিয়া আহমদ পাপলুকে মনোনীত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে চুড়ান্ত করা হয় প্রার্থী তালিকা। এরপর আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় উপনির্বাচনে মেয়র পদে জাকারিয়া আহমদ পাপলুকে মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ মে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। আগামী ৩ অক্টোবর মেয়র পদের জন্য ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১০ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।
Related News
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ বাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাRead More
গোলাপগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধানRead More



Comments are Closed