হোটেল রুমে অভিনেত্রীর ঝুলন্ত লাশ
বিনোদন ডেস্ক: কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চোখের তারা তুই’-এর অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে ভারতের শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের চার্চ রোডের কাছে একটি হোটেলকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ওই হোটেলের ১৩ নম্বর কক্ষে ওঠেন পায়েল। পরদিন বুধবার সকালে গ্যাংটকে যাওয়ার কথা ছিল। সে জন্য হোটেলের কর্মীদের সকাল ৭টায় ডেকে দিতে বলেছিলেন তিনি।
কিন্তু বুধবার সকালে হোলেটরুমে তাকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাওয়া না যাওয়ায় এক পর্যায়ে দরোজা ভেঙে হোটেলকর্মীরা তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
হোটের কর্তৃপক্ষের বরাত দিয়ে সেখানকার পুলিশ জানিয়েছে, গভীর রাত পর্যন্ত ফোনে চিৎকার করে কথা বলতে শোনা গেছে পায়েলকে। হোটেলের বাইরে থেকেও তার চিৎকার শুনেছেন অনেকে।
ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা এখনো নিশ্চিত করে বলেনি পুলিশ। তবে লাশ উদ্ধার হলেও পায়েলের ব্যবহৃত মুঠোফোনটি এখনো পাওয়া যায়নি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed