মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘জঙ্গি’ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া কেসি রোডে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত কাকা ওরফে বোমা শামিম ও এখলাসকে জঙ্গি সদস্য দাবি করে পুলিশ বলছে, তারা সিরাজদিখানের ব্লগার বাচ্চু হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনাস্থল থেকে ২টি চাপাতি, ১১টি ককটেল, ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল জব্দ করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা।
জেলা পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে এই দুই ব্যক্তি মোটসাইকেলে করে মহাসড়কে ওঠে। পুলিশ তাদের থামার সিগন্যাল দেয়। সিগন্যাল উপেক্ষা করে মহাসড়কের পাশে হাষাড়া কেসি রোডে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ে তারা। পুলিশ পেছনে ধাওয়া করলে তারা পুলিশকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা মারা যান।
পরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জেলা পুলিশের ডিআইও-১ নজরুল ইসলামের ভাষ্য, নিহতরা জঙ্গি দলের সদস্য। তারা সিরাজদিখানের ব্লগার বাচ্চু হত্যার সঙ্গে জড়িত।
পুলিশ আরো জানায়, ‘বন্দুকযুদ্ধে’ দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টাগুলি চালালে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে জানান, ভোরে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টাগুলি চালালে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি উদ্ধার করা হয়েছে।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed