জৈন্তাপুরে উচ্ছেদ অভিযানে রাস্তার ভূমি উদ্ধার
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার জাঙ্গালহাটি গ্রামের খেয়াঘাটের রাস্তা উদ্ধার এবং জনসাধারনে জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের জাঙ্গালহাটি গ্রামের খেয়াঘাটের ভূমি বহু বছর ধরে অবৈধ ভাবে দখল করে রেখেছে দুই ব্যক্তি। ফলে গ্রামবাসী সহ এলাকার জনসাধারনে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অপরদিকে রাস্তার দখল মুক্ত করার দাবীতে এলাকাবাসী সহ সামাজিক সংগঠন ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। ইউনিয়ন পরিষদ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য ওই দুই ব্যক্তিকে অনুরোধ করলেও বিষয়টি তারা কর্ণপাত করেনি। যার কারনে দখল মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানায় ইউনিয়ন পরিষদ।
তারই পরিপ্রেক্ষিতে গ্রামবাসীর আবেদনের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ গত ৫ সেপ্টেম্বর দুপুর ২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তার ভূমির দখল মুক্ত করেন এবং গ্রামবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা কালে গ্রামবাসী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করেন। অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ দখলদারদের সতর্ক করে বলেন ভবিষ্যতে এই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান- উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় রাস্তার ভূমি দখল মুক্ত করে জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed