Main Menu

মাধবপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের ধাক্কায় আল আমিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের মৃত বেনু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ঢাকা-সিলেট রেল সেকশনের শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকায় রেললাইন অতিক্রম করার সময় চট্রাগ্রামগামী পাহাড়িকা ট্রেন থাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাজেদুল ইসলাম ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed