আর নির্বাচন করবেন না অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তবে মন্ত্রী তার আসনে (সিলেট ১) ছোট ভাই এম এ মোমেনের জন্য মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ করবেন।
মন্ত্রী বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। আমার আসনে আমার ভাইয়ের জন্য মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ করব।’
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মুহিত বলেন, ‘নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ, আমি তো আর নির্বাচন করছি না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
নির্বাচনে ভাইয়ের সমর্থক হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাঁ আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আমার ভাই নির্বাচন করবে, আমি তার সমর্থক হয়ে কাজ করবো।’
বর্তমান সরকারের নেতৃত্বে গঠিত নির্বাচনকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে উল্লেখ করে জ্যেষ্ঠ এই মন্ত্রী বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন, তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন। ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন ‘আনফেয়ার’ হয়নি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে একটি দল অংশগ্রহণ করেনি। নির্বাচন হয়েছে। তারা তো এ নিয়ে কোন মামলা করেনি।’
গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের অবকাঠামোয় পরিবর্তন আনার পর এর সদস্য যারা ক্ষুদ্র ব্যবসা করত, তারা এখন বড় ব্যবসা করছে। তাদের এন্টারপ্রাইজ আছে।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা ২০১৭ সালের মুনাফা থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা সরকারের কোষাগারে হস্তান্তর করেন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed