রাতারগুলে বনকর্মীদের ওপর এলাকাবাসীর হামলা, আহত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের একমাত্র মিঠাপানির বন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে বনবিভাগের জমি দখল নিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় বনবিভাগের সারী রেঞ্জ অফিসার সাদ উদ্দিনসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাদ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বন রক্ষী আক্কাস ও শুভ্র আহত হয়েছেন।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাতারগুলের বহিরাংশের পূর্ব মহিষখেড় মৌজায় বনবিভাগের জায়গা দখলমুক্ত করে সেখানে বাগান করতে গিয়েছিলেন বনবিভাগের কর্মীরা। তখন দখলদার বাহিনী বনবিভাগের কর্মীদের ওপর হামলা চালায়।’
তিনি আরও জানান, গ্রামবাসীর হামলায় রেঞ্জ অফিসার সাদ উদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবারও ওই স্থানে বনবিভাগের রোপণকৃত প্রায় দশ সহস্রাধিক মুর্তাসহ বিভিন্ন ধরনের চারা উপড়ে ফেলে দখলদাররা। স্থানীয় মক্তার মিয়া, সাব্বির, আলাউদ্দিন, মকবুলের নেতৃত্বে গ্রামের শতাধিক লোক চারাগুলো উপড়ে ফেলে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed