বিশ্বনাথে বিএনপি নেতা গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা আবারক আলী মেম্বারকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের মৃত আসদ আলীর ছেলে। সোমবার গভীর রাতে তাকে করপাড়া গ্রাম থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএনপি নেতা আবারক আলী কে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিএনপি নেতাকে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, চলিত বছরের ৪ ফেব্রুয়ারী পুলিশের অনুমতি ছাড়া বিশ্বনাথে মিছিল করা ও লিফলেট বিতরণ করে নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে উপজেলা বিএনপির ১১জনের নাম উল্লেখ করে আরও ৪০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৪।
Related News
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ বাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাRead More
গোলাপগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধানRead More



Comments are Closed