সিলেটে চেক ডিজনার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চেক ডিজঅনার মামলায় ছাতকের ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাতকে সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারের প্রীতিরাজ রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
জানা যায়, ব্যবসায়ীক লেনদেনের এক লাখ টাকা পরিশোধ করতে আবুল হাসনাত সাউথইষ্ট ব্যাংক পাঠানটুলা শাখার একটি চেক বাদীকে প্রদান করেছিলেন। বাদী টাকা না পেয়ে হাসনাতের বিরুদ্ধে একটি চেক ডিজনার মামলা করেন। পরে ওই চেক ডিজনার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সোমবার রাতে জালালাবাদ থানার এসআই সাইদুর, এসআই বুরহান ও এসআই কুতুব অভিযান চালিয়ে আবুল হাসনাতকে গ্রেপ্তার করেন।
এর আগে গত ২০ আগস্ট একই রেস্টুরেন্ট থেকে আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছিল র্যাব-৯।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed