সাইফুর রহমানের ৯ম মৃত্যু বার্ষিকী বুধবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
এদিকে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৫ সেপ্টেম্বর) হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে বাদ মাগরিব সিলেট জেলা ও মহানগর জাসাসের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীতাবাদী দল বিএনপি, মুক্তিযোদ্ধা দল, জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা জাসাস’র সভাপতি জসিম উদ্দিন, মহানগর সভাপতি মুছা রেজা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম।
অপরদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিকালে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের খড়িয়াখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মাইক্রোবাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে তিনি নিহত হন।
প্রার্থণার আহবান জানালেন মেয়র আরিফ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর বুধবার। বাংলাদেশের গর্ব, সিলেটের কৃতিসন্তান এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
এক বিবৃতিতে তিনি এম সাইফুর রহমানকে ‘সিলেট দরদী’ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, মৃত্যুর নয়টি বছর পেরিয়ে গেলেও এখনও সাইফুর রহমানের নাম এবং উন্নয়ন গাঁথা সিলেটের মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। তাঁর তুলনা শুধুমাত্র তিনিই। সিলেটের উন্নয়নে তার অবদান এতদঞ্চলের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এম সাইফুর রহমানের নবম মৃতুবার্ষিকী উপলক্ষে আরিফুল হক চৌধুরী সিলেটের মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপসনালয়ে প্রার্থণা করার জন্য বিনীত আহবান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed