ওসমানীনগরে বিএনপি’র ১৬ নেতা-কর্মী গ্রেফতার
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ সেপ্টম্বর) রাত ১০টার দিকে উপজেলার বলাউরা ইউনিয়নের করমসী এলাকার সাবেক চেয়ারম্যান কয়ছর আহমদের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন বৈঠককালে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটকরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও থানা সভাপতি সৈয়দ মোতাহির আলী (৬৫), ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ফখর উদ্দিন (৪৭), সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম (৪৭), যুগ্ম সম্পাদক আবদুল গয়াস মিয়া (৪৫) ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবু ফয়েজ চৌধুরী (৪৭), গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ কয়ছর আহমদ (৬১), সদস্য আবদুল মান্নান (৪০), দয়ামীর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইমাজ উদ্দিন লিলু (৪৮), সদস্য মো. সাজন আলী (৫০), বাচ্চু মিয়া চৌধুরী (৪০), গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল আলম (৩০), সদস্য মো. জুনাত দায়ী গাওহার কমরু (৪৫), গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি মো. হাদিম খান (৭০), সদস্য রকিব আলী (৩০), গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল আহমেদ পাভেজ (৪০), সদস্য আবুল কালাম (৪৫)।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed