Main Menu

কাজিরবাজার ব্রিজ থেকে তরুণীর লাফ, অত:পর…

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজির বাজার সেতু থেকে লাফ দিয়ে সুরমা নদীতে ডুবে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দুলাল আহমেদ জানান- সোমবার রাত ১০টার দিকে নগরীর কাজিরবাজার সেতু থেকে সুরমা নদীতে ঝাঁপ দেয় ওই তরুণী। পানির শব্দে উপস্থিত কয়েকজন নিচে তাকিয়ে ওই তরুণীকে হাবুডুবু খেতে দেখে ছুটে যান তারা। এসময় উপস্থিত কয়েকজন সাঁতরে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাএসআই পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে জ্ঞান ফেরার পর মেয়েটি জানিয়েছে তার নাম স্বপ্না। তার বাসা নগরীর ভার্থখলা এলাকায়। তবে তার দেয়া নাম ঠিকানা সঠিক কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed