গোয়াইনঘাটে বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে রোববার মধ্যরাতে বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- জাতীয়তাবাদী ওলামাদলের উপজেলা আহবায়ক ও লেঙ্গুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমএম কামাল উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন নিকাহ রেজিষ্টার ও জামায়াত কর্মী কাজী ফরিদ উদ্দিন, উপজেলা স’মিল মালিক সমিতির সভাপতি ও জামায়াত কর্মী কামাল উদ্দিন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিল্লোল রায় জানান, ‘তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ছিল। মামলা নং (৩) তাং-১-৯-১৮ইং। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।’
এদিকে নেতাকর্মীর আটকের নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বাংলাদেশ সুপ্রিমর্কোট জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান সেলিম।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed