চলতি মাসে বন্যার আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ থেকে শেষ অবধি দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে কমিটির নিয়মিত বৈঠকে অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
সদ্য শেষ হওয়া আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৬ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। গত মাসের ৬, ১৩ ও ১৯ তারিখে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় বাংলাদেশে ওপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে। এ জন্যই মূলত বৃষ্টি কম হয়। আগস্ট মাসে ঢাকা বিভাগে ৪৫ দশমিক ৫ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।
আবহাওয়া অধিদফতর সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed