Main Menu

তুমি কবি এবং কবিতা

স্বপন তালুকদার:

হে কবি! তুমি কবিদের কবি
অাজো কেউ লিখেনি এমন কবিতা
হুমায়ুন অাজাদ থেকে সৈয়দ শামসুল হক
এমন কি জীবনানন্দ কিংবা রবীন্দ্রনাথ
যে কবিতা লাখ বাঙালিকে ঐক্যবদ্ধ সংগ্রামে
করেছিল মন্ত্রমুগ্ধ
ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু ছিল তা নিয়ে
এমন কবিতায় অাহ্বান কেউ কি কখনো শুনেছিল
না শুনাবে কেউ কখনো?
কবি তোমার জন্য এই স্বাধীন বাংলাদেশ
কবি তোমার সেই অমর কবিতা
অামি, অামরা এবং বাংলাদেশ
কবি তোমার মতো করে কেউ জানে নাই এই বাংলা এবং বাঙালি জাতিকে
এমন বাসেনি ভালো কেউ কখনো।
তবু কোনো বাঘ বা ভালুক নয়
নয় কোনো অাদিম জঙ্গলের বন মানুষ
তাদের পরনে ছিল সৈনিকের পোষাক কালো বুট
মুখে ছিল অামারই মতো বাংলা ভাষা-বাংলায় ছিল তাদেরও বাস
ওরা অামার মতোই দেখতে ছিল-শুধু ওরা ছিল না মানুষ
তারাই সেদিন করেছিল কবি তোমায় লাশ!
হে কবি তুমি কবিতা অামাদের বাঙালি জাতির পিতা
তোমায় নিয়ে বিশ্বের তাবৎ কবিরা লিখে চলছেন হাজারো কবিতা।
হে কবি! হে পিতা! তুমি কবিদের কবি এবং কবিতা
তোমায় বিনম্র শ্রদ্ধা।

১৫ই অাগষ্ট ২০১৮ ইংরেজী।

Share





Related News

Comments are Closed