Main Menu

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে ২ রংমিস্ত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- আকতারুজামান (৩০) ও মো: হাবিব ব্যাপারী (৫০)। দুজই রংয়ের কাজ করতেন।

বুধবার (১৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনাটি টের পেয়ে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলেও বিকেল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক মো:বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রেকিংনিউজকে বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

মৃত হাবিবের ভাই হায়দার জানান, তারা দুজনই রংয়ের কাজ করতো। মোল্লারটেক এলাকায় একটি ৯ তলা ভবনের ৬ তলায় কাজ করার সময় তারা নিচে পড়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হাবিব ব্যাপারী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৃদ্ধানন্দি গ্রামের মৃত মদন ব্যাপারীর ছেলে। বর্তমানে উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

আকতারুজামানের বাবার নাম হরমুজ মিয়া। নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হাবিবপুরে তার গ্রামের বাড়ি। রাজধানীর দক্ষিণখান কশাইবাড়ী এলাকায় থাকতেন তিনি।

Share





Related News

Comments are Closed