ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, প্রবাসী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় ও কটুক্তি করে ভিডিও ভাইরালের অভিযোগে সিলেটের বিয়ানীবাজারে এক ব্রাজিল প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ আগষ্ট) রাতে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত শেখ হেলাল আহমদ বাদশা ওরফে খালেদ আহমদ বাদশা (৫১) উপজেলার খশিরবন্দ (হাতিটিলা) গ্রামের মৃত হাবিব আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ওই ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডের মাধ্যমে সম্প্রতি ইমো ও ওয়াটঅ্যাপে একটি ভিডিও ভাইরাল করে। ভিডিও চিত্রে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশুভনীয় ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানী প্রদান, বাংলাদেশ পুলিশ বাহিনীকেও গালিগালাজ করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ১৪ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে সে উক্ত ভিডিওটি নিজে রেকর্ড করেছে এবং ২০১৫ সালে প্রবাসে (ব্রাজিল) থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভাইরাল করে বলে পুলিশের নিকট স্বীকার করে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed