জকিগঞ্জে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত এলাকার টিএনটি অফিসের পাশের একটি ডুবা থেকে সালমান আহমদ (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের দিকে স্থানীয় লোকজন ডোবায় লাশ দেখেতে পেয়ে পুলিশে খবর দিলে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সালমান আহমদ ঐ গ্রামের রফিক আহমদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সালমান বুধবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলো।
জকিগঞ্জ থানার এসআই ইমরোজ তারেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সালমানকে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
« রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ তিনজন নিহত (Previous News)
(Next News) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, মুসল্লীদের ঢল »
Related News
সিলেট সীমান্তে আটক সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় দুপুরে আটক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরRead More
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ বাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাRead More



Comments are Closed