Main Menu

রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ তিনজন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানায় অভিযানে তিনজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, ছয়তলা বিশিষ্ট একটি ভবনের চতুর্থ তলায় জঙ্গিরা অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব রাত ২টার দিকে অভিযান চালায়।

এক পর্যায়ে জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করেন এবং শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে একটি গ্রেনেড ছুঁড়ে মারেন। এ সময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

মাহমুদ খান আরো বলেন, ‘গুলি বিনিময়কালে তিন জঙ্গি নিহত হন। আহত হন র‌্যাবের দুই সদস্য।’

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল।

Share





Related News

Comments are Closed