Main Menu

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টেম্পু চালক।
নিহত টেম্পু চালক রাহেল আহমেদ (২৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালপুরের এলাইছ মিয়ার ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার এস আই অমৃত কুমার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কটালপুরে রাস্তার পাশের খাদে র্দ্ঘুটনা কবলিত টেম্পু ও প্রাইভেট কার দেখতে পায় পুলিশ। দুর্ঘটনাটি সম্ভবত ভোর রাতে হয়েছে।
নিহত চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed