জাবিতে বিশ্ববিদ্যালয় দিবসে দিনব্যাপী আয়োজন
আসিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ জানুয়ারি ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’ উদযাপস উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। গত সোমবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হবে। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- আনন্দ শোভাযাত্রা, ছাত্রকল্যাণ ও পরামর্শ কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাট্য, পিঠা মেলা ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে এদিন অতিথি পাখির অবস্থান নির্বিঘ্ন করার জন্য আনন্দ শোভাযাত্রায় চৌরঙ্গী মোড় হতে শহীদ মিনার পর্যন্ত ড্রাম বাজানোয় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়। তবে ক্লাস শুরু হয় ওই বছরের ৪ জানুয়ারি।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed