ছাত্রলীগকর্মী তানিমের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলের ক্যাডারদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী তানিম খানের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ওসমানীনগরের বরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল এন্ড কলেজ মাঠে জানাযার নামাজ শেষে বুরুঙ্গা পঞ্চায়েত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাযায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ তার রাজনৈতিক সহকর্মী, সহপাঠি এবং স্থানীয় লোকজন অংশ নেন।
প্রসঙ্গত; রোববার রাত ৯টার দিকে টিলাগড় পয়েন্টের রাজমহলের সামনে ছাত্রলীগ আজাদ অনুসারীদের হামলায় নিহত হয় রনজিত অনুসারী তানিম।
সে সিলেট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। টিলাগড়ে একটি মেসে থেকে লেখা পড়া করতো তানিম।
৬ ভাই ও ৩ বোনের মধ্যে তানিম খান সবার ছোট। তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
তানিমের বাবা ইসরাঈল খান বুরুঙ্গা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বড় ভাই নুরুল ইসলাম বাবলু বুরুঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তানিমের মৃত্যুতে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে পড়েছেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed