Main Menu

তানিমের আইডি ‘রিমেম্বারিং’ করল ফেসবুক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়ে নিজদলের ক্যাডারদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী তানিম খানের ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

মৃত ব্যক্তির প্রোফাইলে থাকা ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাইয়ের পর কোনো আইডি রিমেম্বারিং করে ফেসবুক কর্তৃপক্ষ।

তানিমের ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ হওয়ায় এখন কেউই আর তাঁর অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না। একইসঙ্গে সেই আইডিটি আর হ্যাক করার কোনো সুযোগ থাকবে না। আইডিটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে।

তবে আগে থেকে যাঁরা সেই আইডিতে ছিলেন তাঁরা আইডির তথ্য এবং ছবি দেখতে পারবেন।

ফেসবুক কর্তৃপক্ষের নিয়মানুযায়ী, কোনো ফেসবুক ব্যবহারকারী মারা গেলে তার আইডি রিমেম্বারিং করার অপশন রয়েছে। এক্ষেত্রে ওই আইডির বন্ধু কিংবা অন্য ব্যবহারকারীদের আইডি মেমোরাইজড আবেদন লাগে। এরপর বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ আইডি ‘রিমেম্বারিং’ করে।

প্রসঙ্গত; ৭ জানুয়ারী রোববার রাত ৯টার দিকে টিলাগড়ের রাজমহলের সামনে প্রতিপক্ষ আজাদ অনুসারীদের হামলায় নিহত হয় রনজিত অনুসারী তানিম।

Share





Related News

Comments are Closed