Main Menu

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ইমা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া চৌধুরী (২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন । নিহত জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত খিজিরুল ইসলাম চৌধুরীর পুত্র।
জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ শহর থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্তরে ইমা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় মোটর সাইকেল আরোহী জাকারিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় । নিহত জাকারিয়ার বাড়িতে চলছে শোকের মাতম ।

Share





Related News

Comments are Closed