কমলগঞ্জ ইসকন মন্দিরে চুরি সংঘটিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারস্থ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনা প্রতিষ্টান ইসকন মন্দিরে গত রোববার ভোর রাতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
মন্দিরের সেবাইত সুরেন্দ্র কুমার সিংহ জানান, গত রোববার ভোর রাতে ভোগ মন্দিরের বেড়া ভেঙ্গে সেবাকাজে ব্যবহৃত ভোগ রান্নার পিতলের বড় বড় ডেগ সহ রান্নার বিভিন্ন সামগ্রী ও মন্ডব প্রাঙ্গনে রক্ষিত একটি ১০০ সিসি ফ্রিডম মোটর সাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। মন্দিরের অফিস কক্ষের তালা ভাঙ্গার চেষ্টাকালে ঘুমন্ত সেবাইতরা জেগে উঠলে চোর দল পালিয়ে যায়।
কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আতংকিত কমলগঞ্জ পৌরসভার সনাতন ধর্মাবলম্বীরা অবিলম্বে মন্দিরের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed