Main Menu

তানিম হত্যার প্রতিবাদে এমসি ও সরকারি কলেজে ধর্মঘট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যাকান্ডের প্রতিবাদে এমসি ও সরকারি কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রঞ্জিত গ্রুপের অনুসারীরা।

ধর্মঘটের কারনে এমসি ও সরকারি কলেজে সোমবার সকাল থেকে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। স্নাতক ১ম বর্ষের আজকের পরীক্ষা স্থগিত করে ক্যাম্পাসে নোটিশ টানিয়েছে এমসি কলেজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রোববার রাত ৯টায় টিলাগড় পয়েন্টে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে গুরুতর হন সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী তানিম খান। তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিম ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী। গ্রুপের পক্ষ থেকে এ ঘটনার জন্য প্রতিপক্ষ আজাদ গ্রুপকে দায়ী করা হয়েছে।

Share





Related News

Comments are Closed