Main Menu

সিলেটে ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলটি নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক কামাল হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী ও জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের সদস্য শাহ আলম আলী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ উদ্দিন রাজিব, কয়েছ আহমদ, আলতাফ হোসেন বাবর, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শেখ সামছুদ্দিন সামছুল, জেলা ছাত্রদলের সদস্য শেখ নাজমুল হোসেন, এস এম ফখরুল ইসলাম, সালমান আহমদ রানা, সুমেল আহমদ, নাহিদ আহমদ, এস কে আলাল, করিম খান, আশরাফ উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ জেলা ছাত্রদলের সদস্য জুনায়েদ আহমদ, মোস্তাক আহমদ, ফয়ছল আহমদ, শফিকুল হক শামীম, কয়েছ আহমদ, বাবুল হোসেন, নজরুল ইসলাম, হাবিবুর রহমান সবুজ, সৈয়দ শাহনুর, এবাদ আহমদ, পারভেজ আহমদ, মিলাদ আহমদ, আসিফ আহমদ, আজাদ আহমদ, সুমন আহমদ, জুবায়ের আহমদ, রাহী আহমদ, শহিদ নুর, শিপন আহমদ, জাসিম আহমদ রাফি, শাহান আহমদ, অনিক আহমদ শিমুল, তানভীর আহমদ মান্না, শাহরিয়া হোসেন জাফরুল, ফাহিম আহমদ নিলয়, সুহান আহমদ, আব্দুল্লাহ, মনির হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে এরকম গ্রেফতারী পরোয়ানা বেগম খালেদা জিয়ার জীবনে বহুবার এসেছে। এসব ষড়যন্ত্রমূলক মামলা এবং পরোয়ানা বেগম খালেদা জিয়া পরোয়া করেন না। বক্তারা বলেন, প্রশাসন এবং আদালতকে ব্যবহার করে এসব ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা। বেগম খালেদা জিয়াকে আটক করে রাখার ক্ষমতা বর্তমান জনবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারের নেই। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ ও মিথ্যা মামলা প্রতাহারের দাবী জানান।

Share





Related News

Comments are Closed