Main Menu

লরি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার বিমানবন্দর সড়কের রুবি সিমেন্ট এলাকায় তেলবাহী লরির (তেলের ভাউচার) সাথে বিপরীতমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকেলের আরোহী।

বৃহম্পতিবার (০৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আল-আমিন শেখ মারা যায়। আহত মোটরসাইকেল আরোহী রাব্বি শেখ (২২) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর মারা যান। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Share





Related News

Comments are Closed