এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩২ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস ও টিলাগড় পয়েন্ট এলাকায় দুই দফায় ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত; ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যালী বের করে হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। এসময় দীর্ঘদিন থেকে ক্যাম্পাসের বাহিরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্ঠা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, পুলিশের বাধার কারণে তারা ক্যাম্পাসে প্রবেশ না করেই চলে যায়।
কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবার এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে ক্যাম্পাসের ভিতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে টিলাগড় পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়। দুই দফায় ধাওয়া ধাওয়ীর সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এছাড়া উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের অনুসারি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান বলেন, ‘আমরা কলেজের নিয়মিত ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে আনন্দ র্যালী বের করি। কিন্তু বহিরাগত অছাত্রদের নিয়ে তারা আমাদের আয়োজনকে বানচাল করার চেষ্টা করেছিল। এ কারণে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাহিরে বের করে দেয়া হয়েছে। বর্তমানে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন।’
সংর্ঘষে তাদের গ্রুপের সাহেল আহমদ, নাজমুল ইসলাম, আক্তার ও পাভেল নামের চার কর্মী আহত হন। এদের মধ্যে আক্তার ও পাভেলকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed