কুলাউড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রাম থেকে কলি বেগম নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ছাত্রী ঐ গ্রামের দিনমজুর আলাল উদ্দিনের মেয়ে। সে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে অধ্যায়ণরত বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। এতে অকৃতকার্য কলি বাড়ি ফিরে সন্ধ্যার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক নাদিম খান লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed