৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৫ জানুয়ারি ‘বিতর্কিত’ দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপি সমাবেশ করবে। আর সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।
সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রের কালো দিন। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত শনিবার সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। আশা করছি, অনুমতি না দেয়ার মতো বোকামি সরকার করবে না।’
এ সময় রিজভী জানান, একই দিন দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরে কালো পতাকা মিছিল বের করা হবে।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সোহরাওয়ার্দীর সমাবেশে বিএনপি চেয়ারপারসন থাকবেন কি না, তা পরে জানানো হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed