Main Menu

জগন্নাথপুরে দুম্বার মাংস পায়নি দরিদ্ররা

মোঃ আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরিবের মধ্যে বিতরনের জন্য সৌদি থেকে আসা দুম্বার মাংস উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিত্তবানরা ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে গত বৃহস্পতিবার রাতে বিতরণ করা কোন মাংসই প্রকৃত গরিব-দুস্থদের ঘরে পৌঁছেনি। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা সদরে গত শুক্রবার থেকে বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণিত হয়।
এব্যপারে জগন্নাথপুর উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ুম জানান আমাদের গরীব মুক্তিযোদ্ধারা সৌদি থেকে আসা দুম্বার মাংস পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হক বলেন আমাদের মধ্যে অনেক হত দরিদ্র মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে, কেউ সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস পায়নি।
এ ব্যাপারে জানতে জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামানের মোবাইল ফোনে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান জগন্নাথপুর উপজেলার দুঃস্থ ও গরীব মানুষের মধ্যে বিতরনের জন্য ৯০ প্যাকেট দুম্বার মাংস প্রেরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সমন্নয়ে মাংস গুলো পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সঠিক ভাবে বিতরন করার কথা। তিনি বলেন দুম্বার মাংস বিতরনের বিষয় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভাল জানেন।

Share





Related News

Comments are Closed