Main Menu

রসিকে ভোট ২১ ডিসেম্বর

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। ভোট হবে ২১ ডিসেম্বর।
রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সিইসি বলেন, ‘রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫-২৬ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৫-২৬ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোট ২১ ডিসেম্বর।

Manual8 Ad Code

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলেও জানান সিইসি। এ সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরি, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code