বিশ্বনাথে চলন্ত গাড়িতে গাছের ডাল পড়ে যুবক নিহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চলন্ত গাড়ির উপর গাছেল ডাল পড়ে তৌরিছ আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সে জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের উস্তার আলীর পুত্র। এসময় অটোরিক্সা চালক রফিক মিয়া আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ভগিরচক ব্রিজের পূর্বে মটুককোনা গ্রামের রাস্তার মুখে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের আওয়াতাধীন শ্রমিকরা (লাইনম্যান) রোববার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ভগিরচক এলাকায় সড়কের পার্শ্ববর্তি গাছের ডাল কর্তন করছিলেন। বিকেল ৪টায় জনগন্নাথপুর থেকে সিলেট গামী একটি অটোরিক্সা (সিলেট থ ১২-৬৭৫১) মটুককোনা গ্রামের রাস্তা অতিক্রমকালে কর্তনকৃত একটি ডাল অটোরিক্সার উপর পড়লে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় অটোরিক্সার যাত্রী তৌরিছ আলীর। গুরুতর আহত হন অটোরিক্সার চালক। এসময় স্থানীয় জনতা পল্লী বিদ্যুতের লাইনম্যান আসিফ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যেক্ষদর্শীরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালীপনা ও অপরিকল্পিতভাবে জনবহুল এই সড়কের উপর গাছের ডাল কাটার কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় বিদ্যুতের এক লাইনম্যানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed