Main Menu

পঞ্চগড়ে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Manual5 Ad Code

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বালাভীড় গ্রামে সূচনা সমাজ উন্নয়ন সংস্থার সমৃদ্ধি শাখা অফিস প্রাঙ্গণে সূচনা স্বাস্থ্য কর্মসূচীর এর উদ্যোগে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। এতে কারিগরি সহায়তা প্রদান করে গ্রামীণ চক্ষু হাসপাতাল,ঠাকুরগাঁও এবং আর্থিক সহযোগিতা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও অরবিস ইন্টারন্যাশনাল।

Manual1 Ad Code

দিনব্যাপী আয়োজিত এই চক্ষু ক্যা¤েপ মোট ১৪৯ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৭ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।

ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনা সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো.সফিকুল আলম, এরিয়া ম্যানেজার মো.শাহীনুর রহমান শাহীন, ম্যানেজার ফিন্যান্স নির্মল চন্দ্র বর্মন, স্বাস্থ্য কর্মকর্তা মো.আরিফুজ্জামান ও সূচনার সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং গ্রামীণ চক্ষু হাসপাতাল,ঠাকুরগাঁও এর সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সূচনা, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও অরবিস ইন্টারন্যাশনাল প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual3 Ad Code

গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও এর চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ডা. উম্মে আতিকা খানম ও ম্যানেজার প্রফুল্ল চন্দ্র বর্মন এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি একটি মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া যাদের চোখে ছানি পড়েছে তাদের নিয়ে বিনামূল্যে অপারেশন করিয়ে দেওয়ার জন্য গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও এতে সাথে সাথে নিয়ে যাওয়া হয় ।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code