ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সোহাগ আলী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার আখানগর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সোহাগ আলী আখানগরের চতুরাখোর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস রাত সাড়ে ৯টার পরে ঠাকুরগাঁও রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনটিতে ওঠে সোহাগ। এরপর আখানগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে সোহাগ চলন্ত অবস্থায় নামার চেষ্টা করে। এ সময় সে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, নিহত কিশোর একতা এক্সপ্রেসের যাত্রী ছিল। ট্রেনটি আখানগর স্টেশনে থামে না। তারপরও সে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। পরে তার লাশ উদ্ধার করে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোহাগের বাবা আমিনুল ইসলাম জানান, গতবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেনি সোহাগ। পরে দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মুরগির খামারে কাজ নেয় সে। সেখান থেকেই ট্রেনে করে বাসায় ফিরছিল সে। সোহাগ কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। আগামী মঙ্গলবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতেই সে ট্রেনে করে বাসায় ফিরছিল।
দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual8 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual4 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed