Main Menu

সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর বিওপিসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিওপি ক্যাম্পের কাছে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

Manual4 Ad Code

এ সময় মিনাপুর বিওপি এলাকায় দায়িত্বে থাকা বিজিবির সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।

তবে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual5 Ad Code

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ঘটনাস্থল তাদের আওতাধীন নয়। এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকা।

এদিকে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code