পাঁচবিবিতে গুণীজনদের ঘটবে মিলন মেলা, চলছে প্রস্তুতি
মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার বিভিন্ন পেশায় কর্মরত গুণীজনদের নিয়ে প্রথম সাংস্কৃতিক উৎসবের মিলন মেলা ঘটবে আগামী ৪-৬ নভেম্বর জয়পুরহাটের পাঁচবিবিতে। এ উৎসবকে সফল করতে আয়োজক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বাবুল ও সদস্য সচিব পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব চালিয়ে যাচ্ছে নানান প্রস্তুতি মুলক আলোচনা সভা। উৎসবের প্রচারের জন্য বড় বড় পোষ্টার টাঙ্গানো হয়েছে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে, অপরদিকে জোড়েসোড়ে চলছে মাইকিং। পাঁচবিবি স্টেডিয়ামের অর্ধেক অংশ জুড়ে তৈরী করা হচ্ছে বিশাল আকারের প্যান্ডেল ও মঞ্চ।
উৎসবে থাকবে লোকগীতি, পল্লীগীতি, দেশের গান, কবিতা আবৃতি, নাচ, জারীগান, মুর্শিদী, বাউল গান, রবীন্দ্রসংগীত, আদিবাসী নৃত্য, নাটক, যাত্রাপালা, বাশিঁ, একতারা-দোতারা বাজন, মুক্তিযোদ্ধের উপর চলচিত্র প্রর্দশনীসহ অনেক কিছু।
সাংকৃতিক উৎসবে উপস্থিত থাকবেন সাংকৃতি মুন্ত্রী, ঢাকা, রাজশাহী, দিনাজপুর হাজি দানেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের অধ্যাপক, ধরিত্রীর সম্পাদক, জয়পুরহাট-১ ও ২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পাঁচবিবির নির্বাহী কর্মকর্তা।
Related News
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More



Comments are Closed