Main Menu

নবীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম রোমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে । আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ।
জানা যায়, গত মঙ্গলবার গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কোনা পাড়া এলাকার ফুরুক মিয়ার ছেলে জহিরুল ইসলাম রোমান ও তার ফুফাতো ভাই ওয়াশিম আহমেদের মধ্যে বাকবিতন্ডা হয় । এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রোমান তার ঘর থেকে বের হলে ওয়াশিম রোমানকে ছুড়ি দিয়ে চোখের উপরে মারাত্মক ভাবে কুপ দেয় । এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওয়াশিম পালিয়ে যায় । সেসময় রোমানকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় । সংবাদটি লেখা পর্যন্ত রোমানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে ।

 

Share





Related News

Comments are Closed