ফেনীতে বাসে আগুন: বিএনপির ১৩ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতভর অভিযান চালিয়ে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
এর মধ্যে ফেনী শহর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বাবুল, সোনাগাজী পৌর বিএনপি সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফুলগাজী উপজেলা ছাত্রদল সভাপতি কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন যুবদল সভাপতি আমজাদ হোসেনের নাম জানা গেছে।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বাসে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
গত মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরছিলেন খালেদা জিয়া। এসময় ফেনীর মহিপাল ফিলিং স্টেশনের সামনে খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
এই ঘটনায় বুধবার সন্ধ্যায় ফেনী মডেল থানার এসআই নুর উদ্দিন বাদী হয়ে ছাত্রদল নেতা রিয়াজ পাটোয়ারীকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫-৪০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed