Main Menu

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। জানা যায়, রাত ৮টার দিকে স্থানীয় বাজারে একটি চা স্টলে আলমপুর গ্রামের উত্তর বাড়ির আনু মিয়ার ভাগ্নে সেলিম ও নয়াবাড়ীর আবু মিয়ার ছেলে মোহিত মিয়ার মাঝে বিকাশের পাওনা টাকাকে কেন্দ্র বাক-বিতণ্ডা হয়। সেই বিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছলে উভয় পক্ষের লোকজন হাকডাক দেয় । এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। যার ফলে তারা পরস্পরের বাড়ি ঘর ভাংচুর করে। সংঘর্ষের সময় অনেকে টোটাবিদ্ধ হয়েছেন।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed