Main Menu

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারী জেলার সৈয়দপুরে বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকচালক মো. দুলাল, হেলপার মো. আতিকুল। অপর জনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, ধলাগাছ মতির মোড়ে একটি বিকল ট্রাক মেরামত করছিল চালক ও হেলপার। এ সময় ট্রাকটিকে পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাক রাস্তার ধারে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed