Main Menu

সিলেটে প্রবাসীর উপর হামলা, তিনমাসেও গ্রেফতার নেই

বিশেষ সংবাদদাতা : সিলেটে প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা ও মামলার তিনমাসেও গ্রেফতার হয়নি হামলাকারীরা। উপরন্তু হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রবাসীর প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নগরীর কুমারপাড়া মহলে আব্দুল্লাহ’র মরহুম আবুল খায়ের সোনা মিয়ার পুত্র আবু সুফিয়ান শোয়েব সৌদী প্রবাসী। দীর্ঘ প্রবাসে থেকে দেশে ফিরলে প্রতিবেশী আমিন সিদ্দিক আকিব সহ কয়েকজন কুমারপাড়া ঝর্নারপারস্থ ২৬ নং প্রৈত্রিক বাসা থেকে জোরপূর্বক তাকে তাড়িয়ে দেয়। নিঃসন্তান শোয়েব স্ত্রী নিয়ে তার অপর পৈত্রিক ভিটেবাড়ি কুমারপাড়া মহলে আব্দুল­াস্থ ২০নং বাসায় আম্রয় নিরে উঠলে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেযার চেষ্টা করে। এ হীন উদ্দেশ্যে আমিন সিদ্দিক আমিন ও তার সহযোগীরা গত ৫জুলাই প্রবাসী আবু সুফিয়ান শোয়েবের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা তাকে কোপিযে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে আবু সুফিয়ান শোয়েব গত ১৪ জুলাই সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি মামলা {নং-২১(৭)১৭}করেন। মামলায় ৩জনকে এজাহারভুক্ত করে ৫জনকে আসামী করেন তিনি। এজাহারভুক্ত আসামীরা হচ্ছে নগরীর কুমারপাড়াস্থ ঝর্না-২৬-এর আমিন সিদ্দিক আকিব, আবু সিদ্দিক রফিক ও দক্ষিণ সুরমাস্থ কুচাইয়ের মারিয়া খাতুন রুবেনা। মামলাটি প্রথমে থানার এসআই রিংকু দাস তদন্ত করেন। বর্তমানে মামলাটি থানার এসআই আকবর হোসেন ভূইয়ার তদন্তে রয়েছে। হামলা ও মামলার দীর্ঘপ্রায় তিন মাস অতিবাহিত হয়ে গেলেও হামলাকারী কাউকে গ্রেফতার না করায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে প্রবাসীকে প্রাণে মারার চেষ্টা করছেন বলে অভিযোগে প্রকাশ।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতায়ালি থানার এসআই আকবর হোসেন জানান, মামলার পর থেকে আসামীরা গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে চলে গেছে। তাদের গ্রেফতারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

 

Share





Related News

Comments are Closed