নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ২১পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে সাজন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তল্লাশি করলে তার কাছ থেকে ২১পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী সাজনের বিরুদ্ধে এর আগে ২টি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে বলে জানা গেছে । কিছুদিন পূর্বে তাকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় মেতে উঠে সে। আটককৃত সাজন মিয়া গজনাইপুর ইউনিয়নের পশ্চিম কান্দিগাঁও গ্রামের মৃত আখতার উল্লাহ’র ছেলে। এবিষয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান, গ্রেফতার হওয়া সাজন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগেও তাকে একাধিক বার গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed