হবিগঞ্জে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাঁশের সাঁকো থেকে খালের পানিতে পড়ে রবিউল নামে ২য় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় হাজী ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র । বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকিরপাড়- সাদ্দামবাজার গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার ডুলনা গ্রামের জহুর আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানা যায়, গনসকিরপাড়-সাদ্দামবাজার গ্রামীণ সড়কে খালের উপর কালভার্টটি গত ২-৩ মাস আগে পাহাড়ি ঢলে ধ্বসে পড়ে। এরপর থেকে এলাকাবাসী চলাচলের জন্য খালের ওপর বাশের সাঁকো নির্মাণ করে। ঘটনা সময় শিশু রবিউল সাঁকো পারাপার হবার সময় পা পিচলে নিচে পড়ে যায়। অনেক খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে যান। এক ঘন্টার চেষ্টায় স্থানীয় লোকজন খাল থেকে লাশ উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ডুবন্ত মৃত অবস্থায় রবিউলকে উদ্ধার করি।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed