রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম নারী শিশু নির্যাতন, হত্যা, গনধর্ষণ এবং বাড়ী ঘর পুড়ে দেওয়ার প্রতিবাদে জৈন্তাপুরে জমিয়তে উলামা ও জমিয়তে তালেবা ইসলাম বাংলাদেশ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় জৈন্তাপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জমিয়তে উলামা বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও জমিয়তে তালেবা ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক শাহীন আহমেদ এর পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রিয় সহ সভাপতি মুফতি ইউছুফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নুর উদ্দিন, মাওলানা তাহির আলী, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা জাকারিয়া, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কে এম খায়রুল ইসলাম, মাওলানা কবির আহমদ, হাফিজ শরিফ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম নারী শিশু নির্যাতন, হত্যা, গনধর্ষণ এবং বাড়ী ঘর পুড়ে দেওয়া অসহায় রেহিঙ্গা জনগোষ্টিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় দেওয়া সহ রেহিঙ্গাদের সাথে সরাসরি স্বাক্ষাত দেওয়ায় আমরা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা তিব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম এর প্রতি। তিনি মায়ানমার সফর এবং খাদ্য আমদানী করতে যাওয়ায়। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারবে তাবে রোহিঙ্গা মুসলিমদের রক্তে ভেজা খাদ্য সামগ্রী আমরা খাব না। আমরা বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে মায়ানমারের সাথে বাংলাদেশের সকল চুক্তি বাতিল করার এবং আন্তজার্তিক ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গা মুসলামানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবী জানাচ্ছি।
স্বা/-
মোঃ রেজওয়ান করিম সাব্বির
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭১৪৩৩৬০৮৮
০১৯১৪৩৩৬০৮৮
তারিখঃ ১৩-০৯-২০১৭।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed